rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি সফরে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিক জাপানে

রূপালী ডেস্ক

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ১১:৪০ এ এম
সরকারি সফরে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিক জাপানে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এক সপ্তাহের সরকারি সফরে জাপান পৌঁছেছেন। শুক্রবার (১ মে) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি একটি ফ্লাইটে যাত্রা করেন। 

সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এই বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।

আগামী ৯ মে ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)