rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

রূপালী ডেস্ক

প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ১১:১৫ এ এম
পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনে আজ ফলাফল ঘোষণা করা হবে। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইভিএম-এর প্রাথমিক ট্রেন্ডে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গণনার প্রথম সোয়া ঘণ্টায় তৃণমূল ১০৬টি এবং বিজেপি ১৫২টি আসনে এগিয়ে রয়েছে। তবে আনন্দবাজারের তথ্য বলছে, লড়াই আরও সমানে সমান; যেখানে তৃণমূল ১০৩টি এবং বিজেপি ১০৫টি আসনে এগিয়ে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১৪৮ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই দুই শতাধিক আসন পেয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

রাজ্যের ৭৭টি কেন্দ্রের ৪৫৮টি হলে এই ভোটগণনা চলছে। সবচেয়ে বেশি ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়ায় এবং সবচেয়ে কম ১০ রাউন্ড করে গণনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে। গণনাকেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভি নজরদারি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়ার পর আজ চূড়ান্ত ফলের অপেক্ষায় রাজ্যবাসী। বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত থাকলেও পিপলস পালস ও জনমতের মতো সংস্থাগুলো তৃণমূলের বড় জয়ের পূর্বাভাস দিয়েছে। দুপুর ১টার মধ্যেই স্পষ্ট হতে পারে পশ্চিমবঙ্গের মসনদে শেষ পর্যন্ত কারা বসছে।

উল্লেখ্য, ফলতা আসনে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)