রূপালী ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে সিলেট পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন। তিনি আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি মাজারে যান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন সরকারপ্রধান। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।