rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে হাম ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে: ৫৮ জেলায় ছড়িয়েছে সংক্রমণ

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৪৯ পিএম
বাংলাদেশে হাম ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে: ৫৮ জেলায় ছড়িয়েছে সংক্রমণ

বাংলাদেশে হামের পরিস্থিতি এখন জাতীয় পর্যায়ে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক সাম্প্রতিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই (প্রায় ৯১ শতাংশ) এই প্রাণঘাতী সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলো এখন সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক মাসে দেশে ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে উদ্বেগের সঙ্গে জানানো হয়, আক্রান্তদের ৭৯ শতাংশই ৫ বছরের কম বয়সী শিশু এবং ৬৬ শতাংশের বয়স দুই বছরের নিচে। এমনকি ৩৩ শতাংশ শিশুর বয়স ৯ মাসেরও কম, যাদের এখনো টিকা নেওয়ার বয়সই হয়নি।

সংস্থাটি আরও জানায়, আক্রান্ত শিশুদের ৮৩ শতাংশই হয় কোনো টিকা পায়নি অথবা টিকার ডোজ পূর্ণ করেনি। এটি দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক এবং অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে টিকাদান কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, জ্বর, কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলেই শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে। ভিটামিন-এ ঘাটতি থাকা শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বেশি থাকায় বাড়তি সচেতনতার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)