rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশে হামের ভয়াবহ প্রকোপ: ৪১ দিনে ২৫১ শিশুর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৪৬ পিএম
দেশে হামের ভয়াবহ প্রকোপ: ৪১ দিনে ২৫১ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মাত্র ৪১ দিনে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৫১টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ২০৯ জন মারা গেছে হামের স্পষ্ট উপসর্গ নিয়ে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই ১১ জনের মধ্যে সর্বোচ্চ ৫ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেটে ২ জন এবং রাজশাহীতে ১ জন মারা গেছে। গত ৪১ দিনে ঢাকা বিভাগে হাম ও হামের সন্দেহে সর্বোচ্চ ১২৪ শিশুর মৃত্যু হয়েছে, যা এই অঞ্চলটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রেখেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ পর্যন্ত ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ৩০ হাজার ৬০৭ শিশু, যাদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং করোনাকালে অনেক শিশুর টিকা বাদ পড়া এই পরিস্থিতির প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, আক্রান্তদের একটি বড় অংশেরই টিকা নেওয়া ছিল না অথবা তারা টিকার ডোজ পূর্ণ করেনি। এছাড়া গত কয়েক বছরে সম্পূরক টিকাদান কর্মসূচি অনিয়মিত হওয়া এবং পুষ্টিহীনতাকেও মৃত্যুর কারণ হিসেবে দেখা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৭৩ লাখ শিশু এই টিকার আওতায় এসেছে।

চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক করে বলেছেন, শিশুর তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র‍্যাশ, চোখ লাল হওয়া এবং কাশির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। সময়মতো চিকিৎসা ও টিকাদানই এই প্রাণঘাতী রোগ থেকে শিশুদের রক্ষা করার একমাত্র পথ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)