rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নওয়াব আলী ফুটবল একাডেমির যাত্রা

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৭:৫১ পিএম
যশোরে নওয়াব আলী ফুটবল একাডেমির যাত্রা

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের কিসমত এনায়েতপুর গ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’। তৃণমূল থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির প্রত্যয় নিয়ে একাডেমিটির উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বিকেলে কিসমত এনায়েতপুর গ্রামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার সাব্বির আহমেদ পলাশ ও যশোর জেলা টেবিল সমিতির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম বাদশা।

নওয়াব আলী ফুটবল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ‘ইচ্ছা পূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও একাডেমির পরিচালক সাদ ইমাম। এই একাডেমির মূল উদ্দেশ্য হলো স্থানীয় তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাডেমির প্রতিটি খেলোয়াড়ের হাতে খেলার সামগ্রী ও জার্সি তুলে দেওয়া হয়। ইচ্ছা পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই উপহার খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়, যা তাদের প্রশিক্ষণে নতুন উদ্দীপনা যোগাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক গাইডলাইন ও অনুশীলনের সুযোগ পেলে এই অজপাড়াগাঁ থেকেই আগামীর জাতীয় তারকারা উঠে আসবে। ফুটবলকে গ্রামীণ জনপদে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)