rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শনিবার, ৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ● কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ● ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন ● যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ● ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন ● হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ● অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি ● নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা ● রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি ● লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসিকে স্ত্রীর বার্তা ‘তুমি সবসময়ই সেরা’

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৭:৪৩ পিএম
মেসিকে স্ত্রীর বার্তা ‘তুমি সবসময়ই সেরা’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর কঠিন সময় পার করছে আর্জেন্টিনা। ফেরান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। পরাজয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন লিওনেল মেসি। তার পরপরই আবেগঘন একটি বার্তা প্রকাশ করেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং সব পরিস্থিতিতেও নিজের মতো থাকার জন্য। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো এবং শেষ সেকেন্ড পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দাও। তোমার এই মানসিক শক্তি, দৃঢ়তা এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে সবার থেকে আলাদা করেছে।’

তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, প্রকৃত সাফল্য কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়েই অর্জিত হয়। তুমি আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় আদর্শ এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।’

আন্তোনেলা এই বার্তার সঙ্গে ফাইনালে পরাজয়ের পর আবেগঘন মুহূর্তে থাকা মেসির একটি ছবিও প্রকাশ করেন।

বার্তার শেষ অংশে তিনি লেখেন, ‘শব্দে প্রকাশ করার চেয়েও অনেক বেশি আমি তোমাকে শ্রদ্ধা করি। জীবনের পথচলায় তোমার পাশে থাকতে পেরে আমি ভীষণ গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)