এম.এ জলিল, অভয়নগর (যশোর) :
যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের মেধাবী ছাত্র, ছাত্রশিবিরের নেতা শহীদ আমিনুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রছুল।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. মিনারুল ইসলাম, হংকং ইসলামি ফোরামের আমির ড. আজিজুর রহমান আযাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক আব্দুস সামাদ, অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মতিয়ার রহমান, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি রমিজ মুত্তাকিন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর, শহীদ আমিনুর রহমানের সহপাঠী শিহাব উদ্দিন এবং মাওলানা শরিফুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অভয়নগর শাখার পরিচালক আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ওমর ফারুক, সাবেক উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক এবং অর্থ সম্পাদক সাজিদ হাসান।
সভায় বক্তারা শহীদ আমিনুর রহমানের স্মৃতিচারণ করেন। তাঁর শিক্ষাজীবন, ব্যক্তিগত গুণাবলী ও ছাত্রজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন তাঁর সহপাঠী ও সংগঠনের নেতারা। বক্তারা বলেন, আমিনুর রহমানের স্মৃতি ধরে রাখতে এবং তাঁর জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আলোচনা পর্বে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি ইরান ইসলাম তামিম। আলোচনা সভা শেষে শহীদ আমিনুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মী, স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং আমিনুর রহমানের সহপাঠীরা অংশ নেন।