rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৬:০৮ পিএম
যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময়

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সাথে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন। রোববার বেলা ১১টায় চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন সরকারি কলেজ শিক্ষক সমিতির-(সকশিস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, যশোর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার, মহিলা বিষয়ক সম্পাদক মিনা আক্তার, উপদেষ্টা গোপিকান্ত সরকার প্রমুখ।

সভা সঞ্চালন ও সভাপতিত্ব করেন সরকারি কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। পরে সরকারি কলেজ শিক্ষক সমিতি যশোর কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সকল নেতৃবৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়কেও শুভেচ্ছা প্রদান করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন