rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শনিবার, ৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ● কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ● ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন ● যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ● ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন ● হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ● অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি ● নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা ● রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি ● লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৮:২৮ পিএম
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) বিকাল তিনটা থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য বিজ্ঞানমেলার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী উপস্থাপনা করে। এতে উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শনার্থীরা মুগ্ধ হন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব ড. মো. আব্দুল মতিন, উপ-সচিব (প্রশাসন ও সংস্থাপন) শেখ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল আহমেদ । স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সারাফাত হোসেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যেভাবে বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসু মনোভাব ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি ড. মো. আব্দুল মতিন বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; হাতে-কলমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি আধুনিক ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম পরিচালনা করে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

অভিভাবক উম্মে সালমা বলেন, শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে এ ধরনের বিজ্ঞানমেলা অত্যন্ত কার্যকর। তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সভাপতি জি এম আবু ফয়সাল বলেন, শিক্ষার্থীদের আধুনিক, নৈতিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে আরও যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞানমেলাটি দিনব্যাপী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)