রূপালী ডেস্ক
এবার ফিচার সেটে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সবশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয় অ্যাভাটার ফিচারটি ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি।
অ্যাভাটার ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ডিজিটাল অবতার তৈরি করতে পারতেন। এর মধ্যেমে মুখের গঠন, চুলের ধরন, পোশাক এবং বিভিন্ন এক্সপ্রেশনের সমন্বয়ে একটি ভার্চুয়াল চরিত্র তৈরি করে সেটি প্রোফাইল ছবি কিংবা স্টিকার হিসেবে ব্যবহার করার সুযোগ ছিল।
কিন্তু এখন থেকে নতুন করে আর অ্যাভাটার তৈরি বা সম্পাদনা করা যাবে না। ধীরে ধীরে এই ফিচারটি অ্যাপের বিভিন্ন অংশ যেমন সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ড থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে এটি পুরোপুরি আর দেখা যাবে না।