rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গানের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ১০:৪৯ এ এম
গানের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে এক শিক্ষানবিশ তরুণীকে গান গাওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই সংগীত শিক্ষক মি. মিঠুনের (২৬) বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার ওই তরুণীর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী মিঠুনের কাছে গান শিখতেন। বুধবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে ওই তরুণীকে মশিন্দা বাজারে নিজ দোকানে নিয়ে যান মিঠুন এবং সেখানে তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এই ঘটনায় সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি মিঠুন বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)