rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে যুবদলের সংবাদ সম্মেলন

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:১৭ পিএম
যশোরে যুবদলের সংবাদ সম্মেলন

যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি গণমাধ্যমে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগও করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তারা যেকোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করার জন্য এবং অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)