রূপালী প্রতিবেদক, যশোর
যশোরের ঐতিহ্যবাহী পদ্মবিলা কামিল মাদরাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে বুধবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বাপ্পি হোসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মোমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
যারা শপথ নিয়েছেন তারা হেলেন ভিপি সিয়ামুল ইসলাম, জিএস ইব্রাহিম হোসেন, এজিএস রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ওয়ালিদ, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক জিন্নুরাইন গালিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জার গিফারী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা টুম্পা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রকাশনা সম্পাদক সিয়াম, পরিবেশ ও শৃঙ্গখলা বিষয়ক সম্পাদক মুহায়মিন, যোগাযোগ বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খাতুন, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহম্মেদ।
প্রসঙ্গত, নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৬ এপ্রিল।