বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত ক্ষেত্রপালা বালিকা দাখিল মাদ্রাসার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুকুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল জব্বার এবং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়নের জন্য এমপির নিকট আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, পূর্বের জরাজীর্ণ অবকাঠামোর কারণে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
প্রধান অতিথির সংসদ সদস্য মাদ্রাসার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।