প্রেস রিলিজ :
স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত খাদ্যপণ্য, নকশিকাঁথা, শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন মানসম্মত পণ্যের বাজারজাতকরণ ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি করতে যশোরে উদ্বোধন করা হয়েছে প্রিজম সুপার শপ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রিজম এগ্রো এন্ড ফুড-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিজম সুপার শপ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক জনাব আশেক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব জাকির হোসেন, সিআইপি জনাব শ্যামল কুমার বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তর, যশোরের উপপরিচালক জাকির হোসেন, কৃষি বিপণন অধিদপ্তর যশোরের কিশোর কুমার সাহা, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, উজ্জ্বল বিশ্বাস এবং নেদারল্যান্ড পাম্প থেকে আগত এ্যালেট ডি লেংক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিউটি পার্লার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট-এর চেয়ারম্যান বশির আহমেদ চন্দন, বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিজম এগ্রো এন্ড ফুড-এর স্বত্বাধিকারী মুসলিমা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক উদ্যোক্তা মানসম্মত পণ্য উৎপাদন করলেও যথাযথ বাজারজাতকরণ ও বিক্রয়-সুবিধার অভাবে তাঁদের ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়। প্রিজম সুপার শপ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সংগ্রহ, প্রদর্শন ও বিক্রয়ের মাধ্যমে তাঁদের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
প্রিজম সুপার শপ-এ প্রিজম এগ্রো এন্ড ফুড-এর নিজস্ব পণ্যের পাশাপাশি স্থানীয় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন মানসম্মত পণ্য বিক্রয়ের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রিজম সুপার শপ পরিদর্শন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ যশোরের স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করার পাশাপাশি তাঁদের পণ্যের বাজার তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।