rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই মুক্তি পাচ্ছেন না

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০১:১৮ পিএম
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই মুক্তি পাচ্ছেন না

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, রায় জালিয়াতি ও দুদকের করা দুর্নীতিসহ মোট পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন।

তবে এখনই কারামুক্ত হতে পারছেন না তিনি। তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, নিম্ন আদালতে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি এখনই মুক্তি পাবেন না।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে মার্চ মাসে হাইকোর্ট তাকে এই পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল।

দেশের ১৯তম এই প্রধান বিচারপতির বিরুদ্ধে হত্যা, রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)