rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তারেক রহমানের ‘কোমর ভাঙার’ অভিযোগ অস্বীকার, মাসুদ ফের ৩ দিনের রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৫:০৬ পিএম
তারেক রহমানের ‘কোমর ভাঙার’ অভিযোগ অস্বীকার, মাসুদ ফের ৩ দিনের রিমান্ডে

ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিটিয়ে ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জুলাই আন্দোলনের সময় মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলার রিমান্ড শুনানিকালে তিনি এ দাবি করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে, মাসুদ উদ্দিন চৌধুরী ওয়ান ইলেভেনের অন্যতম কারিগর এবং তারেক রহমানের ওপর নির্যাতনের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে মাসুদ উদ্দিন চৌধুরী এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই হত্যা মামলায় তার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ মার্চ বারিধারা থেকে গ্রেপ্তারের পর অর্থ আত্মসাৎ, মানবপাচার ও হত্যা মামলায় কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়লে গত ১২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন নিহতের ঘটনায় নিহতের স্ত্রী এই হত্যা মামলাটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের নির্দেশেই সেদিন আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন