rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় শিশু রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০১:১৬ পিএম
মাগুরায় শিশু রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

মাগুরায় শিশু রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় হাসান শেখ (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৯ মার্চ নিহত রাজিয়ার বাবা মিকিজ শেখ শ্রীপুর থানায় হাসান শেখকে আসামি করে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন। 
 
নিহতের মা ছবিরন নেছা জানান, রাজিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বিকেলে বাড়ির পাশের একটি জমিতে রসুন দেখতে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে ছবিরন নেছা এ মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন