rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় নির্যাতনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৮:০৯ পিএম
মাদকবিরোধী অবস্থান নেওয়ায় নির্যাতনের অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরাতৈল গ্রামে মাদকবিরোধী অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রমজান আলী (৩০) নামের এক যুবকের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টার দিকে একই এলাকার কথিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রুহুল আমিন এবং তার মা জুলেখা জোরপূর্বক রমজান আলীকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এ সময় দেশি অস্ত্র দিয়ে তাকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে স্থানীয় উপস্থিত লোকজন বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতাল এ ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল মাদক ব্যবসার স্বার্থে অভিযুক্তদের পক্ষে গোপনে কাজ করছে, যার কারণে ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে।

ভুক্তভোগীর মা সাজেদা বেগম বলেন, “আমার এতিম সন্তানকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।” এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন