rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৪:৫৮ পিএম
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী তার এ জামিন মঞ্জুর করেন।

আদালতে সাফিকুর রহমানের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী খোরশেদ আলম। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, শিশুটিকে নির্যাতনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি তার বাবা ও পেশায় হোটেল কর্মচারী গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং তাদের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে আসামি করা হয়। মামলা দায়েরের পরই তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন ২ ফেব্রুয়ারি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডেও নেওয়া হয়েছিল।

নির্যাতনের ভয়াবহতা:
মামলার এজাহার অনুযায়ী, মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি পেয়ে গত বছরের জুন মাসে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসায় মেয়েকে কাজে পাঠিয়েছিলেন গোলাম মোস্তফা। ২ নভেম্বর মেয়েকে দেখে আসার পর আর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

এরপর গত ৩১ জানুয়ারি সাফিকুর রহমানের স্ত্রী বীথি ফোন করে মোস্তফাকে জানান যে তার মেয়ে অসুস্থ। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে মেয়েটিকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়। সে সময় মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান মোস্তফা। মেয়েটি তখন ঠিকমতো কথাও বলতে পারছিল না। জখমের কারণ জানতে চাইলে বীথি কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি তার বাবাকে জানায়, ওই বাসায় তাকে নিয়মিত মারধর করা হতো। এমনকি খুন্তি গরম করে তার শরীরে ছ্যাঁকাও দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)