rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একজন মেধাবীর স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৬:৩০ পিএম
একজন মেধাবীর স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়—এমন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়ে যান।

বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে নীরবের খোঁজখবর নেন এবং তাকে সাক্ষাতের জন্য ডাকেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতে তার পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতিও দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরব প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথকে অনেক সহজ করে দিয়েছে। ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান।

স্থানীয়দের মতে, প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথই সুগম করেনি, বরং সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন