rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আত্মকর্মসংস্থানে যশোরে জামায়াতের মানবিক উদ্যোগ

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৭:৪০ পিএম
আত্মকর্মসংস্থানে যশোরে জামায়াতের মানবিক উদ্যোগ

যশোরে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক পেশাজীবী থানা। সোমবার (১৮মে) শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়।

পেশাজীবী থানার সভাপতি রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হুসাইন। তিনি বলেন, ইসলাম মানবতার কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনীতিকে ক্ষমতা বা বিলাসিতার মাধ্যম নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের দায়িত্ব হিসেবেই জামায়াতে ইসলামী দেখে। বিতরণকৃত এই উপহারগুলো অসচ্ছল পরিবারগুলোর জীবিকা অর্জনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খন্দকার রাশেদুজ্জামান রতন বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও বাইসাইকেল শুধু উপহার নয়, বরং একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা। সমাজে বৈষম্য ও দারিদ্র্য দূর করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি সবাইকে মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, ব্যবসায়িক ফোরামের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন