rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শনিবার, ৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ● কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ● ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন ● যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ● ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন ● হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ● অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি ● নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা ● রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি ● লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই : মামলা

এম.এ জলিল, অভয়নগর (যশোর) :

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৭:২৭ পিএম
নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই : মামলা

যশোরের অভয়নগরে পূর্বের একটি চুরি মামলার জের ধরে এক শ্রমিক সরদারকে মারধর করে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৬ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করা হয়েছে।

মামলার বাদী মানিক সরদার (৩২) উপজেলার মশরহাটি গ্রামের মৃত মতিউর রহমান সরদারের ছেলে। তিনি মশরহাটি এলাকার পরশ অটো রাইচ মিল ও মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের ঘাট ও লেবার সরদার হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে ওই মিলের ভেতর থেকে লোহার মালামাল চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় মানিক সরদার বাদী হয়ে এজাহার করেন। পরে মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি এবং মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার এ রহমান পরশ অটো রাইচ মিলের হেড অফিস থেকে শ্রমিকদের বিল বাবদ ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলে মশরহাটি গ্রামের মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের দিকে যাচ্ছিলেন মানিক।
পথে মিলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া অভিযুক্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন। অভিযোগ অনুযায়ী, এক আসামির নির্দেশে কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং পূর্বের মামলা করার ‘সাধ মিটিয়ে দেওয়ার’ কথা বলে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন।
এ সময় কয়েকজন তার দুই হাত ধরে রাখেন। পরে একজন তার হাতে থাকা সাদা কাপড়ের ব্যাগ থেকে শ্রমিকদের বিলের ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মানিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত মানিক সরদারকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)