rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিথ্যা সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০২:০৪ পিএম
মিথ্যা সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুফতি মাহমুদুল হাসান। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাচারীপাড়া আদর্শ বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাহমুদুল হাসান অভিযোগ করেন, ‘বিটিবি নিউজ’-এর সম্পাদক পরিচয়দানকারী স্থানীয় আব্দুল বারী খান উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

তিনি জানান, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল বারী খান এর উদ্যোগে একটি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে একক সিদ্ধান্তে সালাফি মতাদর্শের পাঁচজন আলেমকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, এলাকায় হানাফি মাযহাবের অনুসারী বেশি হওয়ায় উভয় মাযহাবের বক্তাদের অন্তর্ভুক্ত করলে সম্ভাব্য বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব।

কিন্তু আব্দুল বারী খান এ বিষয়ে অনড় থাকেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তিনি প্রশাসনের অনুমতি নেওয়ার দাবি করলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি করেন মাহমুদুল হাসান।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে আব্দুল বারী খান তার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে আরও বিভ্রান্তিকর এমনকি নারী কেলেঙ্কারির নিউজ করার হুমকি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল বারী খান বলেন, তিনি ব্যস্ত আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন বলে এড়িয়ে যান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. মুনিরুল ইসলাম, মুফতি মো. ইসরাফিল আলম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)