rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহান মে দিবস : বাঘারপাড়ায়  শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি সমাবেশ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৪:১৪ পিএম
মহান মে দিবস : বাঘারপাড়ায়  শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৭টায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে বাঘারপাড়া চৌরাস্তা থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাঘারপাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা যুব জামায়াতের সভাপতি উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী মতিউর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই।

র‍্যালি ও সমাবেশে ভ্যান, রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক মজুরি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)