rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৫:০৮ পিএম
যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে এক ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, ফ্ল্যাট দখল এবং সন্তানকে হত্যার হুমকিসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী এসব অভিযোগ তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পারিবারিক শত্রুতা ও কাবিননামাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রীর পরিবার অনৈতিকভাবে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছে। কাবিননামার ২ লাখ টাকা পরিশোধে তিনি সম্মতি জানালেও সেটি ঢাল হিসেবে ব্যবহার করে সাবেক স্ত্রী লামিয়া ইসলামের মা শাহানারা বানু ও বোন রাবেয়া ইসলাম তাকে নানাভাবে হয়রানি করছেন।

​ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আমার নিজ উপার্জিত ফ্ল্যাট দখল করে রাখা হয়েছে। ফ্ল্যাট ছেড়ে দেওয়া বা ফেরত চাওয়ার কথা বললে ৩০ লাখ টাকা দাবি করা হচ্ছে। এমনকি টাকা না দিলে আমার সন্তানকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।এছাড়া মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

​তিনি জানান, যশোর শহরের লালদীঘির পূর্ব পাশে মোবাইল বাজার অন নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত ১ জুলাই সেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় আমার সাবেক স্ত্রী, তার মা ও বোনসহ কতিপয় সন্ত্রাসী হাতে ধারালো অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে এসে জিম্মি করে ক্ষতি সাধন করতে যায়। আমি ৯৯৯ লাইনে ফোন দিয়ে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার হই। পরবর্তীতে ১৩ জুলাই বড়বাজার এলাকায় তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান আরিফ ভান্ডারে হামলার ঘটনা ঘটে।

​নিরাপত্তা ও প্রতিকার চেয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং গত ২০ জুলাই আদালতের মাধ্যমে জজ কোর্টে আবেদন জানিয়েছি। বর্তমানে বিষয়টি জজ কোর্টের নির্দেশে ওসির তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

​তিনি আরও বলেন, ব্যবসায়িক পুঁজি ও ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে আমার নামীয় ৪৯ লাখ টাকার লোন রয়েছে, যার পর্যাপ্ত প্রমাণ ও নথিপত্র আমার কাছে আছে। চাঁদা বা ফ্ল্যাট কেনার জন্য তারা কোনো অর্থ আমাকে দেয়নি।

​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ব্যবসায়ী অবাধে ব্যবসা পরিচালনা, নিজের ফ্ল্যাট উদ্ধার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ ও আশু বিচার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, আবু সাঈদ, আমিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন