rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পশ্চিমবঙ্গ : মূখ্যমন্ত্রী হিসেবে যার নাম ঘোষণা করল বিজেপি

রূপালী ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:১৩ পিএম
পশ্চিমবঙ্গ : মূখ্যমন্ত্রী হিসেবে যার নাম ঘোষণা করল বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। আজ শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হলে কোনো বিরোধিতা আসেনি। বৈঠক শেষে অমিত শাহ জানান, আগামীকাল শনিবার নতুন বিজেপি সরকার শপথ নেবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করায় শুভেন্দুই এই পদের প্রধান দাবিদার ছিলেন। আজই রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আর্জি জানাবেন তিনি। এই জয়ের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তাঁর আদর্শের সরকার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেন অমিত শাহ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন