rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৫২ পিএম
ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার

প্রবাসী সাংবাদিক মনোয়ারুল ইসলাম ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন। গত শুক্রবার ২কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং সাংবাদিক মনোয়ারুল ইসলামের হাতে এ সন্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মোর্তুজা, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক ও সাবেক সাংসদ এম এম শাহিন, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও এটর্নি মঈন চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন। 

কংগ্রেসওম্যান বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অবদানের কথা বিচেনা করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলামকে এ স্বীকৃতি দেয়া হলো।

উল্লেখ্য, মনোয়ারুল ইসলাম বাংলাদেশে দৈনিক আজকের কাগজ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক মানব জমিনে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনটির নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন। ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট এসোসিয়েশনেরও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। বর্তমানে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে কাজ করছেন।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন