rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিরোনাম

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ১০৭ মুসলিম প্রার্থীর জয় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে যশোরে ৫ সংসদ সদস্যের উপস্থিতিতে ৭৮ নবীন আইনজীবীকে বরণ: দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ শাপলা থেকে জুলাই বিপ্লব : এ ভূখণ্ডের রক্তের ঋণ বগুড়া শাহ সুলতান কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ : সাড়ে ৫ বছরে অগ্রগতি ৫ শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ‘ঘরের শত্রু বিভীষণ’ নুসরাত তাবাসসুমের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার কালীগঞ্জের যুবক নজরুলের মরদেহ গ্রামের বাড়িতে

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৭:৪৬ পিএম
মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার কালীগঞ্জের যুবক নজরুলের মরদেহ গ্রামের বাড়িতে

দুর্বৃত্মাতদের হাতে লয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ জেলার কালীগঞ্জের প্রবাসী যুবক নজরুল ইসলামের (৩২) মরদেহ নিজ গ্রামের বাড়িতে ফিরেছে। তাকে শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলার কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হত্যাকাণ্ডের ১৮ দিন পর শুক্রবার (১ মে) দিবাগত রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষ রাত ৪টার দিকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

স্বজনরা জানান, মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলামকে (৩২) কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ১৪ এপ্রিল দিবাগত রাতে মালয়েশিয়ায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। হত্যাকাণ্ডের খবরে ও মরদেহ গ্রামে পৌঁছানোর পরে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকের মাতম চলছে নিহতের পরিবারে।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)