rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলবে ১১ দিন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৬:২৪ পিএম
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলবে ১১ দিন

সাতক্ষীরায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষিত রাখতে সোমবার থেকে শুরু হয়েছে 'হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬'। আগামী ১১ কর্মদিবস ধরে জেলার মোট ২ হাজার ৪১৭টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার আওতাধীন কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার ও ডা. ইসরাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সার্ভিল্যান্স অ্যান্ড ইম্যুনাইজেশন অফিসার ডা. রাশেদউদ্দীন মৃধা এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান। এছাড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন