rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নদীতে ফিরল শতবর্ষী আভিজাত্য

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:১৪ পিএম
নদীতে ফিরল শতবর্ষী আভিজাত্য

পদ্মা সেতু চালুর পর যাত্রীসংকটে দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলার জলপথে সগৌরবে যাত্রা শুরু করেছে ঐতিহাসিক প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। গত ১৫ নভেম্বর থেকে ঢাকা-বরিশাল নৌরুটে বিশেষ পর্যটন সার্ভিস হিসেবে এটি পুনর্যাত্রা শুরু করেছে।

ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী এই ‘রকেট স্টিমার’ সংস্কারে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিআইডব্লিউটিসি এর ঐতিহাসিক কমলা রঙ ও বিখ্যাত প্যাডেল চাকা অক্ষুণ্ণ রেখে এতে যুক্ত করেছে আধুনিক ডিজেল ইঞ্জিন, ডিজিটাল নেভিগেশন ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

এক শতাব্দী ধরে বাংলার নদীপথের সাক্ষী এই স্টিমারে একসময় ভ্রমণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা। ১৯২৮ থেকে ১৯৫০ সালের মধ্যে নির্মিত এই স্টিমারগুলো একসময় দ্রুতগতির কারণে ‘রকেট’ নামে পরিচিতি পায়।

নতুন সূচি অনুযায়ী, পিএস মাহসুদ প্রতি শুক্রবার সকালে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় এবং পরদিন শনিবার বরিশাল থেকে ঢাকায় ফিরে আসে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পিএস মাহসুদের পাশাপাশি পর্যায়ক্রমে পিএস অস্ট্রিচ, লেপচা ও টার্ন স্টিমারগুলোকেও সংস্কার করে পর্যটন সেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা দেশের নদীভিত্তিক পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন