rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শিরোনাম

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন অধ্যায় : সিনেমা থেকে রাজনীতিতে

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৪৭ পিএম
নতুন অধ্যায় : সিনেমা থেকে রাজনীতিতে

ভারতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই রাজ্য সরকার গঠনের পথে সবচেয়ে এগিয়ে রয়েছেন। ভোট গণনার শুরু থেকেই ডিএমকে এবং এআইএডিএমকে-এর মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে অভিনেতার টিভিকে ১০০-র বেশি আসনে এগিয়ে।

অভিনেতা থালাপতির এই জয় প্রমাণ করেছে, পর্দার জনপ্রিয়তা শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়; বরং জনমানুষের আস্থাতেও তার অবস্থান অনেক ওপরে। অভিনেতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বনে যাওয়ার এই যাত্রাকে দক্ষিণ ভারতীয় সিনেমার রথী-মহারথীরা একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। 

২০০৯ সালে তার বিশাল ফ্যান ক্লাব নেটওয়ার্ক ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামে একটি সমাজসেবামূলক সংস্থায় রূপান্তরিত হয়। অনেকে বিষয়টা প্রথমে ধরতে না পারলেও তার রাজনৈতিক যাত্রার ভিত তৈরি হয়েছিল তখনই। পরবর্তীকালে তার সিনেমাগুলোও সুকৌশলে রাজনৈতিক ভাবমূর্তি তৈরিতে সাহায্য করেছে।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মুক্তি পায় তার সিনেমা ‘সরকার’, যেখানে এক ব্যবসায়ীর রাজনীতিবিদ হয়ে ওঠার চরিত্রে অভিনয় করেন তিনি।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন